মৌলভীবাজার সংবাদদাতা | ৩০ জানুয়ারী, ২০১৫
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে সহিংসতায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে ১৪দলের উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মার নামাজের পর মৌলভীবাজার পৌর পার্কে গায়েবানা-জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মুহিবুর রহমান জালালী । জানাযায় জেলা পরিষদ প্রশাসক ও ১৪ দলের সমন্বয়ক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সম্পাদক নেছার আহমদ, জেলা জাসদ সভাপতি এম এ হক , জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক নাহিদ আহমদসহ কয়েক শত মানুষ অংশগ্রহন করেন ।
জানাযা শেষে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।