Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হাওরের বেড়ি বাঁধ থেকে লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১০ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাসেল মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের হাওরের বেড়ি বাঁধের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল মিয়া দিরাই উপজেলার ভাটি ধল গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার শেষ সীমানা সালদিঘা গ্রামের হাওরের বেড়ি বাঁধের ওপর অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশে জানায়। স্থানীয়ভাবে খবর পেয়ে উপ পরিদর্শক (এসআই) জিয়ার নেতৃত্ব একদল পুলিশ লাশটি উদ্ধার করে। এরপরে লাশের পরিচয় জানা যায়। তবে এখনও ঘটনার কোনো কারণ জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.