Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১০ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় করোনা মহামারি ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় গোপালনগর আর্দশ যুব সংঘের উদ্যোগে কমলগঞ্জ ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার মিলনায়তনে পৌর এলাকার ৪৫জন কৃষকের হাতে শাক সবজির বীজ তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

সাবেক ইউপি সদস্য আব্দুল সত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর মো. রমুজ মিয়া ও দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোপালনগর আর্দশ যুব সংঘের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মছব্বির মিয়া, কৃষক তেরা মিয়া, আব্দুল আজিজ, উস্তার মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.