Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৬ দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহর ও বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

জানা যায়, উপজেলার দুর্গাপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে হাজী আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা, নোহা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে মদিনা ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের কারণে চুনারুঘাট পৌর শহরের ঢাকা ফুড প্রোডাক্টসকে ৬ হাজার টাকা, রায়হান বেকারিকে ৮ হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান, জেলা মার্কেটিং কার্যালয়ের আবুল কালাম সিকদার ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.