Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বিভক্ত হয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিরাই প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে দুই ভাগে বিভক্ত হয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একদিকে উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অপরদিকে দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব ও পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়। বেলা ৩টায় বর্ণাঢ্য র‌্যালী সহকারে উপজেলা প্রাঙ্গণস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রায়হান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, যুবলীগ নেতা শাহ আলম সরদার, রুবেল সরদার, এহসান মিয়া, নুরুজ্জামান, ইকবাল সরদার, শাহীন মিয়া, হাসান চৌধুরী, সুমন শহীদ, ফয়সল আহমদ, আজহারুল ইসলাম আজহার, এহিয়া সরদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেল চৌধুরী চৌধুরীসহ উপজেলার ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

অপর দিকে দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব ও পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.