Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাহিরপুর প্রতিনিধি  |  ১১ নভেম্বর, ২০২০

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ যুবলীগের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

এর পূর্বে সকালে দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশ, সিতেশ তালুকদার মঞ্জু, বিপরেশ রায় বাপ্পী, লুৎফুর রহমান নাইম, কললোল তালুকদার চপল,আজাদুল ইসলাম রতন,ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, জামালগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.