চুনারুঘাট প্রতিনিধি | ১১ নভেম্বর, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী চিমটিবিল এলাকায় ১০ কেজি গাঁজাসহ আকিব হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।
আকিব হোসেন উপজলার গাজিপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের উকির মিয়ার ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে সীমান্তবর্তী ১৯৬৮ নম্বর পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ব্যাটারি চালিত টমটমযোগে গাঁজা পাচারকালে আকিব হোসেনকে টমটম ও গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গুইবিল বিওপি কমান্ডার হাবিলদার আব্দুর রশীদ গাঁজাসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আকিব হোসেনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলেছে। জব্দকৃত টমটম ও গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।’