Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় শঙ্খিনী ও বন বিড়াল অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১২ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একটি শঙ্খিনী সাপ ও দুটি বন বিড়াল অভমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকিছড়া সংলগ্ন বনে প্রাণীগুলো অবমুক্ত করা হয়।

এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, লোকালয়ে ধৃত বন বিড়াল ও শঙ্খিনী সাপ বন্য প্রানী সেবা ফাউন্ডেশনে সেবা দানের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.