Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ১২ নভেম্বর, ২০২০

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওপেন হাউজ ডে-২০২০ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা থানার প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

প্রধান অতিথি বলেন, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসা প্রয়োজন। প্রতি মাসের ১২ তারিখে দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মোঃ এহসান চৌধুরী , সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) মো. ইসমাইল হোসেন, দক্ষিণ সুরমা থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.