Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মাধবপুর প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২০

হবিগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকায় মাধবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার মাধবপুর প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মাধবপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মাধবপুর থানা রোড প্রেসক্লাব এর সামনে সাংবাদিক রাজীব দেব রায় রাজু’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর, আলাউদ্দিন আল রনি, সাবেক আহ্বায়ক মোঃ আইয়ুব খান, প্রেসক্লাব সহ সভাপতি হীরেশ ভট্রাচার্র্যী হিরো,সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন খাঁন, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান ,সাংবাদিক জামাল মোঃ আবু নাছের, কাউছার আহাম্মেদ, সানাউল হক চৌধুরী শামীম, বিকাশ বীর, আবুল হোসেন সবুজ, আলমগীর কবির, একরামুল আলম লেবু, মাহমুদুল হাসান রনি, হামিদুর রহমান, আবুল হাসান ফায়েজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.