Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৫

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের নিখোঁজ শিশু নাহিদের মরদেহ মরদেহ কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে। মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ একই উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের সরিষা গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়- গত রবিবার বিকেল ৪টার দিকে নদীতে মাছ ধরতে নামে ইছাপুর গ্রামের হাসনু মিয়ার ছেলে নাহিদ। এসময় সে নদীতে নিখোঁজ হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সরিষা গ্রামের লোকজন নদীতে লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। এদিকে, নাহিদের পরিবারের লোকজন এসে তার লাশ দেশে সনাক্ত করেন। পরে বেলা ২টার দিকে নাহিদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.