Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শিক্ষক আব্দুন নূরের মৃত্যুতে নাগরিক শোকসভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় পতনঊষার ইউনিয়নের আং নূর-সুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আব্দুন নূর মাষ্টার স্মরণসভা কমিটি এ স্মরণ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন স্মরণসভা কমিটির আহবায়ক প্রভাষক মো. আব্দুল আহাদ।

তরুণ সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ ফয়েজ আহমদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ, অ্যাডভোকেট তাজুল ইসলাম আহাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক মিয়া, শিক্ষক আং রহিম, কমরেড সাইফুর রহমান, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ (বাবুল), প্রয়াত শিক্ষক আব্দুন নূরের ছেলে ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, প্রভাষক বয়তুল হক চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী, শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ডা: রাকেস মোহান্ত, মৌলানা ময়নুল ইসলাম, মৌলানা মাহমুদুর রহমান, সানুর আহমদ, ছাত্রনেতা এইচ আই ইমন প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, ‘শিক্ষক আব্দুন নূর এলাকার শিক্ষার প্রসারে কাজ করেছেন আমত্যু। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.