Sylhet Today 24 PRINT

বড়লেখায় গৃহহীনদের ঘর তৈরির সূচনা

বড়লেখা প্রতিনিধি  |  ১২ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় গৃহহীন ছয় পরিবারের ঘর তৈরির কাজের সূচনা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণ কাজের সূচনা করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউপি সদস্য সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণীর গৃহহীন (যাদের জমিও নাই, ঘরও নাই) পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালি মৌজার ১২৫ নং দাগের সরকারি খাস জমিতে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.