Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গৃহহীনদের ঘর প্রদান বিষয়ে অবহিতকরণ সভা

চুনারুঘাট প্রতিনিধি  |  ১২ নভেম্বর, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারে ঘর প্রদানের বিষয়ে হবিগঞ্জের চুনারুঘাট অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবিদা খাতুন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবণ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, চুনারুঘাটে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাতেমা হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: জেড এম ওয়াহিদুল আলম, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আলহাজ্ব সামছুন্নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হক, তথ্য সেবা কর্মকর্তা সোনালি রায় প্রমুখ। 

সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ইতিমধ্যে (ক শ্রেণীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। ঘর নির্মাণের জন্য স্থান নির্ধারণ কাজ চলছে। প্রথম পর্যায়ে ৮০টি (ক) শ্রেণীর গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের ব্যয় হবে ১লাখ ৭১ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.