Sylhet Today 24 PRINT

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইবনে সিনা হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০১৫

নগরীর সোবহানীঘাটে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল ও একটি ফার্মেসিতে জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা থেকে পরিচালিত অভিযানে নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাই জকী এবং মো: মাছুম বিল্লাহ।

অভিযানকালে ইবনে সিনা হাসপাতালে মেয়াদ উর্ত্তীণ ঔষধ পাওয়ায় হাসপাতালকে ৫ হাজার ও ইবনে সিনার সামনে অবস্থিত সুপার কেয়ার ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এই মেয়াদ উর্ত্তীণ প্রায় ৫ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.