Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২০

গোলাপগঞ্জ থেকে লিটু মিয়া (২১) নামের এক নারী ও শিশু নির্যাতন দমন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট র‌্যাব-৯।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লিটু মিয়া বিয়ানীবাজার উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফারুক মিয়া ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১(সিলেট ক্যাম্প)এর একটি বিশেষ টিম উপজেলার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) এ.কে.এম. কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর লিটন মিয়াকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.