Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১২ নভেম্বর, ২০২০

হবিগঞ্জ সদর থানার আন্নারপুর এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শুক্কুর মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্কুর মিয়া বাহুবল উপজেলার ভেরাখাল গ্রামের মৃত মহরম আলীর ছেলে। 

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল সদর উপজেলার আন্নারপুর এলাকা অভিযান চালিয়ে শুক্কুর মিয়াকে গ্রেপ্তার করে। এদিন শুক্কুর মিয়াকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানার একটি ডাকাতি মামলা রয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.