Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাহানুর রহমান জাহান (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তাজপুর (মোল্লা বাড়ি) গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত জাহানুর এই গ্রামের মৃত ইলাছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে ঘরের ভেতর ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবার অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.