Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা বাগানে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান থেকে অজ্ঞাতনামা এক তরুণী (২৫)র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ২২/২৩ নং সেকশন এলাকায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শন মোধ আব্দুল হামিদ জানান, শুক্রবার বিকাল সোয়া ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা অর্ধগলিত লাশটি ৪/৫দিন পূর্বের। লাশটি পঁচন ধরায় কোন আঘাতের চিহ্ন সনাক্ত করা যায়নি। লাশের কোন পরিচায় পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.