Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২০

গোলাপগঞ্জ থেকে দুদু মিয়া (৬০) নামের এক ওয়ারেন্টভুক্ত হত্যা মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮ টার উপজেলার মেহেরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুদু মিয়া উপজেলার মেহেরপুর গ্রামের তজমুল আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি বিশেষ টিম উপজেলার মেহেরপুর বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) একে এম কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর দুদু মিয়াকে মেহেরপুর বাজারে  হস্তান্তর করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.