Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০ টার সিকে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল এলাকা থেকে জুয়াড়িদের আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) মৌলভীবাজার আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ স‚ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম, এএসআই আব্দুল হামিদ ও এএসআই আয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল, শুক্রবার রাতে যোগিবিল গ্রাম্য বাজার চৌমোহনায় নির্ধারিত জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে আটক করে।

আটক জুয়াড়িরা হচ্ছে- যোগিবিল গ্রামের মৃত হাসিমের ছেলে আব্দুল বাছিত (৬৪), তৈমুছ মিয়ার ছেলে শামছু মিয়া (৭৪), মৃত উসমান মিয়ার ছেলে হারিস মিয়া (৫৫), মৃত আলতাফ হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৮) ও কমলগঞ্জ পৌরসভার গোপালনগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মিলন মিয়া (৩০)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.