Sylhet Today 24 PRINT

পাওনা ২০ টাকার জন্য সুনামগঞ্জে যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর জগন্নাথপুর গ্রামে পাওনা ২০ টাকার চাওয়ায়  আফির উদ্দিন (২৫) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের মইনপুর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে মঈনপুর (জগন্নাথপুর) গ্রামের মো. ফজিল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামের নিজ বাড়ির সামনে নিহত যুবক আফির উদ্দিন (২৫) দাঁড়িয়ে ছিলেন তখন একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন তার পাওনা ২০ টাকা চাইলে নিহত আফির উদ্দিন বলে এখন টাকা হাতে নেই একটু পরে দিব।

বিজ্ঞাপন

এ সময় দোকানদার হৃদয় হোসেন ও তার বন্ধু  মো. হাসান মিলে দাঁড়ালো ছুরি দিয়ে আফির উদ্দিনের বুকের এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.