Sylhet Today 24 PRINT

সিলেটে চোলাই মদসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০২০

সিলেটে ২৯২ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহীনমিয়া (২৫) সিলেটের আখালিয়া এলাকার মো. হানিফ মিয়া ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের পূর্বক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.