Sylhet Today 24 PRINT

কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জৈন্তাপুর শাখার কর্মকর্তারা

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২০

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সিলেট জেলার জৈন্তাপুর শাখা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন এবং সচিবালয়ের ন্যায় বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে আজ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ছুটির দিন ব্যতীত এ কর্মসূচী পালন করা হবে। 

রোববার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গণে কর্মসূচীর ১ম দিনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর অফিস সহকারী সুধা মন মান্না, মোহন দেবনাথ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী জসীম উদ্দিন, তপন সরকার, সাথী রাণী নাথ , মক্তদীর আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.