Sylhet Today 24 PRINT

পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০২০

সিলেটে পাঠানটুলা বিমানবন্দর বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছ স্থানীয় এলাকাবাসী।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর পাঠানটুলা এলাকায় বাইপাস সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ কররে বলেন, গত তিন বছরে আগে এই সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে কাজ শুরু হলেও করোনা পরিস্থিতির দোহাই দিয়ে কিছুদিন পরেই তা বন্ধ করে দেয় ঠিকাদার। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও ঠিকাদার কাজ শুরু করছেন না। প্রতিদিন এই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষের কষ্ট-লাঘবের জন্যই এই সড়ক পুনর্নির্মাণ করার উদ্যোগ নেয়া হলেও অল্প কিছু কাজ করে বন্ধ করে দেয়ায় মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুণ।

বিজ্ঞাপন

তারা আরও অভিযোগ করে বলেন, গত কয়েক মাস থেকে এই রাস্তা সংস্কারের দাবীতে আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই আগামী ১৫ দিনের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্থানীয়রা।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সিসিক এর ৮ নং ওয়ার্ড কাউন্সিলার ইলিয়াসুর রহমানসহ স্থানীয় বারো হামছায়া পঞ্চায়েত নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.