Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

মাধবপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনোয়ারা (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মীরনগর গ্রামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনোয়ারা একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী।

এর সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছিদ্দিক আলীর সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে।

ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

এদিকে রোববার দুপুরে মনোয়ারার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.