Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওরে ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ

তাহিরপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছেন টাংগুয়ার হাওর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে এই অভিযান পরিচালিত হয়।

জান যায়, উপজেলার টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া, বেরবেরিয়া, রৌহা ও পাটলাই নদীসহ বিভিন্ন স্থানে ভোর থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ২৫ হাজার টাকার নিষিদ্ধ কোনা জাল এবং  ১ লাখ ৫০ হাজার টাকার বানরি জালসহ সর্বমোট ৩ লক্ষাধিক টাকা মৎস্য আহরণকারীদের নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনুমানিক তিন লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.