Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে ও কোভিড-১৯ প্রতিরোধে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এসব অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ভুঁইয়া প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.