Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর সংবাদদাতা |  ১৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে নুরজাহান (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) ভোরে স্বামীর বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নুরজাহান উপজেলার আশারকান্দি ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বসত বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর জানান, লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.