Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ভর্তি কোচিং চালু করায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০২০

করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে ভর্তি কোচিং চালু রাখায় হবিগঞ্জ শহরে সূর্যমুখী একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী।

হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যঝুকি উপেক্ষা করে অবৈধভাবে কোচিং পরিচালিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আজ বিকাল ৪টায় সদরের শায়েস্তানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী। ঘটনাস্থলে উপস্থিত ৪ জন শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.