Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক পাচারকারীর ৬ মাসের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে এক মাদক পাচারকারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার ( ১৫ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ রায় প্রদান করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস জানান, দুপুরে এএসআই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন সাঈদ (৪৫) নামে একজনকে আটক করে। আটককৃত জাকির নেত্রকোনা সদর থানার নন্দীগ্রাম গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

উত্তম কুমার দাস বলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক পাচারকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.