Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিভিন্ন দাবিতে ১৫ দিনের কর্মবিরতিতে মাঠ প্রশাসনের কর্মচারীরা

বড়লেখা প্রতিনিধি  |  ১৫ নভেম্বর, ২০২০

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় মাঠ প্রশাসনে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীরা ১৫ দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির পালন শুরু করেছে।

সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তন, পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ এ কর্মসূচি পালন করছেন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির প্রথম দিন পালন করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এসময় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রতাপ চন্দ্র দাস ও অর্চনা রাণী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. এনাম হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.