Sylhet Today 24 PRINT

জুড়ীতে উপজেলা কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি  |  ১৫ নভেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জুড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

জুড়ী কলেজ রোডস্থ দলের কার্যালয়ে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, সাবেক ছাত্রদলনেতা অ্যাডভোকেট নেপুর আলী, জুড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা মইন উদ্দিন মইজন, জেলা বিএনপির কুটির শিল্পবিষয়ক সম্পাদক এম এ মুহাইমিন শামীম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সহ সভাপতি ডাঃ মুস্তাকিম আহমেদ, হাজী আব্দুল কাইয়ুম বাবুল, হাজি মুহিত আলী নামর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদ ফাতির আলী, সদস্য মোস্কাক খান, দপ্তর সম্পাদক জাইন উদ্দিন সহ দপ্তর সম্পাদক কয়ছর আহমেদ, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, শিশু বিষয়ক সম্পাদক হাজী সোহেল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমেদ, শাহিন মিয়া, আনোয়ার হোসেন মন্জু, সদস্য দেলওয়ার হোসেন, গোয়ালবাড়ি ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসেন, জিয়াদুল ইসলাম, আব্দুল খালিক, শাহিন আহমেদ, সুলতান খান, জাবের হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজ উদ্দিন জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জমির আহমেদ প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে হাজী আব্দুল কাইয়ুম, সহ সভাপতি পদে জাইন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম তুলা, সাংগঠনিক সম্পাদক পদে মাসুক আহমদের নাম ঘোষণা করেন জেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.