Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভা ও থানা এলাকা মাদকমুক্ত ঘোষণা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৬ নভেম্বর, ২০২০

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ থানা এলাকা মাদকমুক্ত ঘোষনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে কমলগঞ্জ থানা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

সমাজসেবক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া, মুজিবুর রহমান দুলু, উর্মি আহমেদ, জায়েদ আহমেদ, রাকিব হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ১০ নম্বর বিটের আওতাধীন কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষনা করা হয়। মাদকমুক্ত ঘোষনা করেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.