Sylhet Today 24 PRINT

সিলেটে কুমারগাঁও গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

নিজস্ব প্রতিবেদক  |  ১৭ নভেম্বর, ২০২০

প্রতীকী ছবি

সিলেটের কুমারগাঁও পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অগ্নিকাণ্ডে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই গ্রিডে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.