Sylhet Today 24 PRINT

গ্রিড লাইনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক  |  ১৭ নভেম্বর, ২০২০

সিলেটের কুমারগাঁও পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন এখনও পুরো নেভেনি।

ট্রান্সমিটারের জ্বালানি তেল থেকে আগুন ছড়ি পড়ায় নিভতে সময় লাগবে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে।

অপরদিকে সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেছেন, কখন বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমারগাঁও পল্লী বিদ্যুতের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে (গ্রিডে) আগুনের সূত্রপাত হয়। ফলে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

অন্যদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জয়ন্ত কুমার নামের এক সদস্য আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.