Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে প্রবীণদের মুজিববর্ষের লোগো সম্বলিত ছাতা প্রদান

তাহিরপুর প্রতিনিধি  |  ১৮ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের ১২৬ জন প্রবীণকে মুজিববর্ষের লোগো সম্বলিত ছাতা সম্মাননা স্বরূপ দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানিক ভাবে তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবীণদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রবীণদের পক্ষে বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মনোয়ার আলী ও সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.