Sylhet Today 24 PRINT

ছাতকে ধান-চাল সংগ্রহে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০২০

ছাতকে ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভুমি) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, ছাতক খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা মসজিদের ইমাম ও খতিব  মাওলানা নুরুল হক প্রমুখ। এসময় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক যায়যায়দিন ও সিলেটটুডের উপজেলা প্রতিনিধি সদরুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক লিপি আচার্য্য, মিলার ছালিক আহমদ, বাবুল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাতকে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩শ ৬০মেট্রিকটন ও আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ১শ ৮৭মেট্রিকটন। ২০২১সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতি কৃষক ২৬টাকা কেজি মূল্যে ৩মেট্রিকটন ধান গোদামে বিক্রি করতে পারবেন। মিলাররা ৩৬টাকা কেজি মূল্যে গোদামে আতব চাল সরবরাহ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.