Sylhet Today 24 PRINT

দিরাইয়ে কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে ২০২০-২১ অর্থ বছরে হাওর রক্ষা বাঁধ কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও পাউবো শাখা প্রধান রিপন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌল্লা, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, মুজিবুর রহমান তালুকদার, সৌম্য চৌধুরী, শিবলী আহমদ বেগ,রতন কুমার দাস তালুকদার, আব্দুল কুদ্দুস, শাহজাহান কাজী, রেজুয়ান খান, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, কমিটির সদস্য ও দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার।

সভায় ২০২০-২১ অর্থ বছরে পূর্বের উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি বহাল রাখা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.