Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ঘর হস্তান্তর

তাহিরপুর প্রতিনিধি  |  ১৯ নভেম্বর, ২০২০

মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত অর্থে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ১০টি ঘর হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

এর পূর্বে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও গ্রামে নির্মাণাধীন ৩৪টি গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং উপকার ভোগীদের সাথে উঠান বৈঠক করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ।

এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, ভূমি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আ, লীগ নেতা মোশারফ হোসেন, নিজাম উদ্দিন,আলমগীর খোকন, জামাল উদ্দিন, মাসুক মিয়া মোদাচ্ছিল আলম সুবলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.