ছাতক প্রতিনিধি | ১৯ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের ছাতকে আমন মওসুমে ব্রি-৮৭ ধানের প্রদর্শনী, মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ফলিত গবেষণা বিভাগের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের সহযোগিতায় হাফিজ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউট (ব্রি) গাজীপুর ও ছাতক উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ফলিত গবেষণা বিভাগের প্রধান ড. হুমায়ন কবীর।
ছাতকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় ও কৃষক ছালেক আহমদের সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ধান গবেষণা ইন্সস্টিটিউট গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদী হাসান, খন্দকার খালিদ আহমদ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ফারুক হোসেন, সাংবাদিক মাহবুব আলম, সদরুল আমিনসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।