Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় ২ নারীর মৃত্যু

পিকআপ ভ্যানের চাপায় চান বানু (৫৫) এবং সাতবর্গ নামক স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে রিভা আক্তার (২৫) নামে এক মহিলা নিহত হন ।

সিলেট টুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৫


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মাধবপুর উপজেলা সদরের ফায়ার সার্ভিস ষ্টেশনের কাছে পিকআপ ভ্যানের চাপায় চান বানু (৫৫) এবং সাতবর্গ নামক স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে রিভা আক্তার (২৫) নামে এক মহিলা নিহত হন ।

ঘটনাসূত্রে জানা যায়- শুক্রবার ভোরে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান চান বানু। তিনি মাধবপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা ছানু মিয়ার স্ত্রী।

এদিকে সকাল ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ নামক স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত হন রিভা আক্তার। তিনি উপজেলার আদাঐর গ্রামের ইউপি সদস্য সাজিদুর রহমান কনার মেয়ে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.