Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জ বর্ডার হাট পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি  |  ১৯ নভেম্বর, ২০২০

ভোলাগঞ্জ বর্ডার হাটের কাজ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বর্ডার হাটের বিভিন্ন কাজ পরিদর্শন করেন নীরাজ কুমার জায়সওয়াল। এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাহফুজুর রহমান।

জানা যায়, ডিসেম্বরের মাঝামাঝি এই হাট উদ্বোধন হতে পারে। তাই বর্ডার হাটের কাজ পরিদর্শনে যান সহকারি হাই কমিশনার। এ সময় বিভিন্ন স্থাপনা মেরামত, মাঠের কাজ ও পানির পাম্প সংযোগ দিয়ে ডিসেম্বরের প্রথম দিকে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন হাই কমিশনার।

বর্ডার হাট পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, গোয়াইনঘাট সার্কেল এএসপি নজরুল ইসলাম, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কালাসাদেক বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, বিএসএফ প্রতিনিধি রাধা শাম, ভোলাগঞ্জ আমদানি কারক গ্রুপের সহ সভাপতি বশির আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, ব্যবসায়ী সামসুল ইসলাম, রহমত আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.