সিলেটটুডে ডেস্ক | ২০ নভেম্বর, ২০২০
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মা, নগরীর শাহী ঈদগাহ হাজারিবাগ নিরু মঞ্জিল নিবাসী মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুন নিরু আর নেই।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। জেবুন্নেছা খাতুন ৫ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেবুন্নেছা খাতুন নিরু'র জানাযা শুক্রবার বাদ জুম্মা বেলা ২টার দিকে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।