Sylhet Today 24 PRINT

ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেবে বিএনপি

ছাতক প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০২০

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকেই হবে। আসন্ন ছাতক পৌরসভা নির্বাচনে দল থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী দেয়া হবে।

মেয়র পদে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, পৌরসভার সকল ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদেও প্রার্থী দেয়া হবে।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে ছাতক পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু, জেলা বিএনপির উপদেষ্টা মাস্টার ফজলুল করিম বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির  যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শামছুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল প্রমুখ। এসময় বিএনপি নেতা আকিল আলী, আব্দুল আউয়াল, জাহেদুল ইসলাম আহবাব, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, মনির উদ্দিন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাকি বিল্লাহ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল হুসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক তারেক আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, যুবদল নেতা আব্দুল করিম চন্দন, জয়নাল আবেদীন রফিক, লিজন তালুকদার, ফখরুল আলম, ইজাজুল হক রনি, রাসেল আহমদ, নোমান ইমদাদ কানন, মনির উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমন আহমদ, আব্দুল বাকী মুহিত, উপজেলা ছাত্রদল নেতা সাচ্ছা আবেদীন, মাহিব আহমদ, মারুফ আহমদসহ বিএনপি. স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.