তাহিরপুর প্রতিনিধি | ২০ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সদরের বাজারে ৮৯লাখ টাকায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মর্তুজা, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা সহকারী প্রকৌশলী ফজলুল হক, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, তাহিরপুর উপজেলার সদরের বাজারে বৃষ্টিসহ নানান কারনে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় পানি জমে থাকায় বাজারের ব্যবসায়ীরা ও আগত ক্রেতাগণ এবং পর্যটকরা চরম দূর্ভোগের শিকার হতেন। এলজিইডি মাধ্যমে ৮৯লাখ টাকার ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে।