Sylhet Today 24 PRINT

সিলেটে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২০ নভেম্বর, ২০২০

সিলেট বিদেশী রিভলবার, গুলি, মাদক ও হ্যান্ডকাপসহ রুমন খান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৯।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার টুলটিগড় ইউপির মীরাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রুমন খান টিলাগড় (মীরাপড়া বটতলা) এলাকার জমশেদ খানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র শাহপরাণ থানার টুলটিগড় ইউপির মীরাপাড়া এলাকার একটি একতলা বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ৩৭৫ পিস ইয়াবা, গাঁজা, একটি পুলিশ হ্যান্ডকাপ, বেশকিছু সিলমোহরসহ মাদক কারবারি রুমন খানকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় রুমন খানের বিরুদ্ধে মামলা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিলেট ক্যাম্প) এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

সিলেট র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন রাখাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.