তাহিরপুর প্রতিনিধি | ২০ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সু-স্বাস্থ্য কামনায় ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম, জেলা বিএনপির সহ দপ্তর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবু জহুর, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বাবরুল হাসান বাবলু, জিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক সোহানূর রহমান সোহাগ, সদর ইউপি সদস্য সবুজ আলম, বিএনপি নেতা শফিক আহমেদ,মনির হোসেন, আমিরুল ইসলাম, যুবদল নেতা রিংকু রায়, তারিকুল ইসলাম শিপুল, জাহাঙ্গীর আলম, তৌফিক আহমেদ, একরাম হোসেন, শাহীন আলম, নূর মিয়া, উপজেলা ছাত্রদল নেতা দেবাশীষ সরকার,আবুল হাসান রাসেল, সজল চন্দ্র সরকার, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।