Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি  |  ২১ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে ২ কেজি গাঁজাসহ সাব্বির আহমেদ (২০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গ্রেপ্তার সাব্বির উপজেলার দেওরগাছ গ্রামের মৃত রজব আলী মেম্বারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) বেলা ২টার দিকে সীমান্তবর্তী এলাকা হাফটার হাওর সীমান্ত মেইন পিলার ১৯৬৯/৬ এস হতে তিন কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি ৫৫ ব্যাটালিয়ন গুইবিল বিওপির একদল বিজিবি। এ সময় গাঁজা বহনকালে মোটরসাইকেলসহ সাব্বির আহমেদকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার গাঁজা ও মোটরসাইকেলের সিজার মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন নায়েক মোহাম্মদ বাবলুর রশিদ।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল সামিউন্নবী চৌধুরী গাঁজাসহ ১জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.