নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ পড়ে আছে। তার পরিচয় খোঁজছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে নগরের ক্বীন ব্রিজের নিচে উত্তরপাড়ে একজন অজ্ঞাতনামা পুরুষ (৮০) সুরমা নদীর পানির নিচে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাহকে মৃত ঘোষণা করেন।
এরপর কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু উপস্থিত কেউ লাশের পরিচয় দিতে পারেননি। বর্তমানে এই ব্যক্তির মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। যদি কেউ মৃত দেহটি চিনতে পারেন তাহলে কোতোয়ালি মডেল থানায়(+8801320-067568) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।